৯০ হাজার শিক্ষার্থী রাস্তায়, বিক্ষোভে উত্তপ্ত ফ্রান্স

ফ্রান্সের বিভিন্ন শহরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। বিভিন্ন দাবিতে আন্দোলনে নামার পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শুরু হওয়া এই বিক্ষোভে প্রায় ৯০ হাজার মানুষ অংশ নিয়েছেন। প্যারিসে মূল মার্চ তখনও শুরু হয়নি।
বিজ্ঞাপন
কয়েক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। লিঁও ও রেনে শহরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। সাঁ-সাঁ-দেনির ব্লাঁ-মেনিল এলাকায় সংঘর্ষের জেরে দুই কিশোরী আহত হয়েছেন বলে বিএফএমটিভি জানিয়েছে।
গত এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তত ১৯০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর পরই ছাত্র সংগঠনগুলো এই সর্বাত্মক আন্দোলনের ডাক দেয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিজ্ঞাপন








