Logo

আমি হয়ত ট্রাম্পের সাথে পদক ভাগাভাগি করব, মজা করে বললেন শান্তিতে পুরস্কারজয়ী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬, ১৮:০৬
আমি হয়ত ট্রাম্পের সাথে পদক ভাগাভাগি করব, মজা করে বললেন শান্তিতে পুরস্কারজয়ী
ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়ে মজার মন্তব্য করেছেন পুরস্কারজয়ী নাভি পিলাই। নোবেল জয়ের খবর শোনার পর শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, আরও অভিনন্দন জানালে হয়তো ট্রাম্পের সঙ্গে পুরস্কারটি ভাগাভাগি করে নেবেন।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য প্রকাশ্যে আগ্রহ দেখিয়েছিলেন ট্রাম্প। তবে সে বছর পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গণতন্ত্রকর্মী মারিয়া কোরিনা মাচাদো। পুরস্কার না পাওয়ায় ট্রাম্প হতাশ হয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে চলতি বছরের জানুয়ারিতে মাচাদো নিজের নোবেল পদক ট্রাম্পের হাতে তুলে দেন।

এ বছরও নোবেল পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তিনি নিজেকে এ পুরস্কারের যোগ্য বলে মন্তব্য করলেও নোবেল কমিটি তাকে সম্মানিত করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নোবেল পুরস্কার নিয়ে ট্রাম্পের সেই প্রত্যাশার মধ্যে নাভি পিলাইয়ের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পুরস্কার পাওয়ার খবরটি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না এই আইনজীবী ও বিচারক। তাঁর সহকর্মীরা খবরটি জানানোর পরও তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন, এটি সত্যি কি না।

বিজ্ঞাপন

নোবেল জয়ের খবর পাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে পিলাই বলেন, “আমাকে আমার ডেস্ক থেকে ডাক দেন ক্রিস্টোপ। তিনি জানান আমি নোবেল জিতেছি। তখন আমি বলি এটি অব্যশ্যই মজা করা হচ্ছে।”

পরে তাঁকে অভিনন্দন জানানো ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি আমাকে আরও অভিবাদন জানান তাহলে আমি হয়ত ট্রাম্পের সঙ্গে পুরস্কারটি ভাগাভাগি করে নেব।”

হাস্যরসের ছলে করা এই মন্তব্যে ট্রাম্পকে খোঁচা দেওয়ার পাশাপাশি নোবেল জয়ের খবর শুনে নিজের বিস্ময়ও প্রকাশ করেন পিলাই।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD