যেসব খাবার বেশি খেলে আয়ু কমে যেতে পারে, সতর্ক থাকুন

খাবারের স্বাদ আমরা বাঙালিদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিনের ভোজন কিংবা উৎসব মুখরোচক, তেলমশলাদার খাবারের প্রতি আমাদের ঝোঁক স্বাভাবিকভাবে একটু বেশিই।
বিজ্ঞাপন
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কিছু খাবার নিয়মিত খেলে শুধু ওজনই বাড়ে না, হার্টের সমস্যা, ডায়াবেটিস, অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো জটিল রোগের ঝুঁকিও বেড়ে যায়। এমনকি দীর্ঘমেয়াদে এই ধরনের খাবার মানুষের আয়ু কমিয়ে দিতে পারে।
তবে চলুন তাহলে জেনে নিই, কোন কোন ধরনের খাবার এড়িয়ে চলতে হবে—
১. প্রক্রিয়াজাত খাবার
বিজ্ঞাপন
সসেজ, বেকন বা অন্যান্য প্রক্রিয়াজাত মাংস দীর্ঘদিন ধরে নিয়মিত খাওয়া ক্ষতিকর। প্রাথমিকভাবে ক্ষতি বোঝা না গেলেও সময়ের সঙ্গে হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা বাড়াতে পারে। তাই এ ধরনের খাবার যতটা সম্ভব কম খাওয়া উচিত।
২. ইনস্ট্যান্ট নুডলস
বিজ্ঞাপন
দ্রুত তৈরি হয়, খেতেও সহজ— এই কারণে ইনস্ট্যান্ট নুডলস খুবই জনপ্রিয়। কিন্তু এতে থাকে প্রচুর পরিমাণ নুন। নিয়মিত খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে গিয়ে রক্তচাপ ও অন্যান্য শারীরিক সমস্যা তৈরি হতে পারে।
৩. সিরিয়াল জাতীয় খাবার
মুসলি, কর্নফ্লেক্সের মতো সিরিয়াল প্রাতরাশে অনেকেই খায়। তবে এতে থাকে অতিরিক্ত চিনি, যা স্থূলতা ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। দীর্ঘমেয়াদে এটি শরীরের জন্য ক্ষতিকর ও আয়ু কমানোর কারণ হতে পারে।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা মনে করেন, স্বাদের আনন্দের সঙ্গে স্বাস্থ্যকে সামঞ্জস্য করতে হবে। প্রক্রিয়াজাত ও অতিরিক্ত চিনি-নুনযুক্ত খাবারের পরিবর্তে ফলমূল, শাকসবজি ও প্রাকৃতিক খাদ্য নিয়মিত খেলে সুস্থ ও দীর্ঘায়ু জীবন নিশ্চিত করা সম্ভব। সূত্র: এই সময় অনলাইন








