Logo

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৫, ১৮:৩৭
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত
ছবি: সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হচ্ছে। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। এর আগে গত ১২ অক্টোবর সরকার বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা করেছিল।

বিজ্ঞাপন

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে কেন এই সিদ্ধান্ত স্থগিত করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা-কক্সবাজার রুটের মাধ্যমে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথা ছিল।

এর আগে চলতি বছরের ২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি পাঠানো হয়। পরে ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে কক্সবাজার বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করা হয়।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD