Logo

হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ২০:০৮
হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর জন্য ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। এটি গত শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, হাসিনাকে ফেরানোর জন্য পূর্বে যে চিঠি পাঠানো হয়েছিল, তার জবাব এখনও আসেনি। তবে বর্তমানে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, কারণ তাদের শাস্তি কার্যকর করা হয়েছে। আমাদের সঙ্গে ভারতের যে চুক্তি আছে, সেটিও বিবেচনায় আছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। চিঠির মাধ্যমে ফেরতের প্রক্রিয়া শুরু হওয়া দেশটিতে নতুনভাবে জোরালো আলোচনা শুরু করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD