Logo

এলএনজি সরবরাহ হ্রাসে ২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৪:২২
এলএনজি সরবরাহ হ্রাসে ২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে
ছবি: সংগৃহীত

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আগামীকাল (শনিবার) থেকে পরবর্তী ২৪ ঘণ্টা তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে সরবরাহে হ্রাস এসেছে। এর প্রভাব পড়বে সব ধরনের গ্রাহকের ক্ষেত্রে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের সকল গ্রাহকের প্রান্তে স্বল্পচাপ বিরাজ করবে।

বিজ্ঞাপন

ফলে গ্যাসের ব্যবহারকারীদের সম্ভাব্য অস্বস্তির জন্য আগে থেকেই সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD