Logo

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৬
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং ঘটনার সময় জুমা ও শান্তাকে বুট দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ থেকে নেতাকর্মীদের আপাতত কোনো ধরনের জমায়েত না করার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, চিকিৎসা শেষে আবার রাজপথে নামা হবে। সে সময় পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার অনুরোধ জানানো হয়।

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চের নেতারা।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন।

পোস্টে শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে পুনরায় বলা হয়, আপাতত কোনো জমায়েত করা হবে না। চিকিৎসা শেষে আবার আন্দোলনে ফেরা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD