Logo

১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২৯
১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশে দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি এসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বিজ্ঞাপন

সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোট গ্রহণের দিনে সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে এবং সরকারের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং নির্বাচন দিবস—এই দুই দিন দেশব্যাপী দোকান ও শপিং মল বন্ধ রাখা হবে।

বিজ্ঞাপন

এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে শিল্প এলাকার শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—এই তিন দিন টানা ছুটি ভোগ করবেন।

নির্বাচন উপলক্ষে ঘোষিত এই ছুটি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তে ভোটের পরিবেশ আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা সংশ্লিষ্টদের।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD