১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ

সারাদেশের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য পাওয়া গেছে। এসব কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
বিজ্ঞাপন
দুপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করতে হয়নি। কিছু কেন্দ্রে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় ধরনের কোনো আশঙ্কা নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।








