Logo

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৩
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

নির্বাচনের ফলাফলের গেজেট সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গেজেট প্রকাশের পর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের আয়োজন করা হবে। এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ১৪ ফেব্রুয়ারির মধ্যেই গেজেট নোটিফিকেশন প্রকাশের লক্ষ্য রয়েছে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত অবস্থা ভালো রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD