Logo

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৪
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত দেশে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ হিসেবে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ।

বিজ্ঞাপন

জামায়াতের দাবি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ভোট বন্ধের সুযোগ আছে কিনা? হতে পারে। অভিযোগ আছে। সেটা প্রমাণিত হলে, কারণ আমরা তো এখানে, তথ্য না নিয়ে বলতে পারব না। আগাম বলা উচিত না। আগাম বললে মানুষ বিভ্রান্ত হবেন। সেজন্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, সে অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতিতে সমস্যা নেই।

ইসি সচিব বলেন, ওনারা (কেন্দ্র) বলেছিলেন দুপুর পর্যন্ত ভোটের ফ্লো কম ছিল। কত শতাংশ ভোট আশা করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে শতাংশ শেষ পর্যন্ত কাস্ট হবে, ওইটাই আশা করছি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD