Logo

জীবনের প্রথম ভোট দিলাম: র‍্যাব মহাপরিচালক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৪
জীবনের প্রথম ভোট দিলাম: র‍্যাব মহাপরিচালক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, পেশাগত কারণে এতদিন ভোট দেওয়া সম্ভব হয়নি, এবারই জীবনের প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, ব্যালট বাক্স ছিনতাইয়ের কোনো আশঙ্কা নেই। কেউ এমন চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ফলাফল ঘোষণার পর কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষ্য, প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD