ভোট শেষ, ফলাফলের অপেক্ষায় বিভিন্ন দলের নেতাকর্মীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল ও প্রার্থীর সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা কেন্দ্রের নির্ধারিত সীমানার বাইরে অবস্থান নিয়ে আড্ডা দিচ্ছেন এবং ভোটের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জানানো হয়, ভোট গণনার সময় তারা কেন্দ্রের বাইরে অবস্থান করবেন। ফলাফল প্রকাশিত হওয়ার পরই কেন্দ্র ছাড়বেন বলে জানিয়েছে তারা।
ঢাকা-১৫ আসনের পীরেরবাগ আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে দেখা যায় জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল আলিমকে। তিনি জানান, গতরাত থেকেই এখানে অবস্থান করছেন এবং ফলাফলের পরই কেন্দ্র ত্যাগ করবেন। “ফলাফল যাই হোক, শান্তিপূর্ণভাবে মেনে নেবো,” বলেন তিনি।
বিজ্ঞাপন
কেন্দ্রের সামনে বিএনপির এক ছাউনিতে কিছু নারী কর্মীকে সেলফি তুলতে দেখা গেছে। নাতাশা আফরিন বলেন, “ভোর থেকেই এখানে আছি। ভোটারদের ডেকে আনা, নম্বর খুঁজে দিতে ব্যস্ত ছিলাম। এখন ভোট শেষ, তাই একটু সময় কাটাচ্ছি। গণনা শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবো। ভালো ফলাফল পেলে ঘরে ফিরব।”








