Logo

নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩
নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলের নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই জয় বাংলাদেশের জনগণের আস্থার বহিঃপ্রকাশ। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের প্রচেষ্টায় ভারত পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

একই বার্তায় দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্রও বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক জয়ের জন্য শুভেচ্ছা জানায়। পাশাপাশি দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ওয়াশিংটন।

এ ছাড়া সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD