Logo

সারাদেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৯
সারাদেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি
ছবি: সংগৃহীত

সারাদেশে ২৯৯টি আসনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা নয় ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

তবে শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোট স্থগিত রাখা হয়েছে। ফলে সেখানে ভোটগ্রহণ হয়নি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে শেরপুর-৩ আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার এ দফায় ভোট দেওয়ার সুযোগ পাননি। ফলে বাকি ২৯৯ আসনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন ভোটার। তাদের মধ্যে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD