Logo

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করলো নির্বাচন কমিশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০১
২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করলো নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। দুইটি আসনের ফল স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বাকি দুই আসনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কমিশন সিদ্ধান্ত জানাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD