Logo

রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৩
রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি মোড় এলাকায় একটি গাড়ির ধাক্কায় ৩৫ বছর বয়সী এইচ এম ওমর ফারুক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহতকে হাসপাতালে নেওয়া সিএনজি অটোরিকশাচালক মিলনের বরাত দিয়ে তিনি জানান, টিকাটুলি মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় ফারুককে পড়ে থাকতে দেখেন। তাকে হাসপাতালে নেওয়ার পর চালক গাড়ি ছেড়ে পালিয়ে যান।

ওমর ফারুক মাদারীপুরের শিবচর উপজেলার আজগর হাওলাদার কান্দি গ্রামের মৃত গোলাম কুদ্দুসের সন্তান। তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন এবং নগদ ৩৪ হাজার ৪৮০ টাকা পাওয়া গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD