Logo

গণভোটে হ্যাঁ জয়ী, ভোটের হার ৬০.২৬ শতাংশ: ইসি সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪০
গণভোটে হ্যাঁ জয়ী, ভোটের হার ৬০.২৬ শতাংশ: ইসি সচিব
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং না ভোট ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। ফলে হ্যাঁ ভোট জয়ী হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, “গণভোটে হ্যাঁ ভোটের সংখ্যা ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯, যা জয়ী হিসেবে গণ্য হয়। না ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭।”

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দুটি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হলেও ফলাফল প্রকাশ হয়নি। এজন্য গণভোটের ভোট হার তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD