Logo

তারেক রহমানকে অভিনন্দন জানা‌লেন মালদ্বীপের প্রেসিডেন্ট

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১৭
তারেক রহমানকে অভিনন্দন জানা‌লেন মালদ্বীপের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান।

মালদ্বীপের প্রেসিডেন্ট ব‌লেন, আমি আমার উষ্ণ শুভেচ্ছা জানাই এবং মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও অগ্রসর ও গভীর করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। আমি আত্মবিশ্বাসী যে, আমাদের অংশীদারিত্ব সামনের বছরগুলোতে আরও সু‌যোগ বাড়া‌নোর পাশাপা‌শি শ‌ক্তিশালী কর‌বে।

বিজ্ঞাপন

এটি বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার ইঙ্গিত বহন করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD