Logo

দলের চেয়ারম্যান তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৪
দলের চেয়ারম্যান তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই তারেক রহমান দেশের নেতৃত্ব নেবেন। সংবাদ সম্মেলনে তারেক রহমানও উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, এই নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ এবং দেশের ১৮ কোটি মানুষও একতাবদ্ধ। তিনি উল্লেখ করেন, এবার নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD