Logo

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০২
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
ছবি: সংগৃহীত

চুক্তিভিত্তিক নিয়োগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে দায়িত্ব পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই দায়িত্ব গ্রহণের পূর্বে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ছাড়তে হবে। তিনি গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে পারিশ্রমিক পাবেন।

নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি অনুযায়ী, যেটি আগে ঘটে। অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

আতিকুর রহমান রুমন ১৯৭৫ সালের ১৫ মে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক হিসেবেও কাজ করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD