Logo

হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, গিয়ে দেখলেন ঝুলছে তালা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬, ১২:০৫
হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, গিয়ে দেখলেন ঝুলছে তালা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের অনুপস্থিতি দেখতে পান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটের দিকে তিনি অফিসে পৌঁছে দেখেন, নির্ধারিত সময় পার হলেও কোনো কর্মকর্তা উপস্থিত নেই। এ সময় তিনি প্রায় আধাঘণ্টা অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন।

দীর্ঘ সময়েও কাউকে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। যারা কাজে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে। সেবায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD