Logo

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ইতিবাচক: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ, ২০২৬, ১২:৪৪
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ইতিবাচক: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান পল কাপুর। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেই তার এই ঢাকা সফর। সফরকালে নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

খসড়া সূচি অনুযায়ী, আজ তিনি জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গেও বৈঠক করবেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আর দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠকের পর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পল কাপুর।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD