আজও ২৫টি ফ্লাইট বাতিল, পাঁচ দিনে মোট ১৭৩

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও আকাশসীমা বন্ধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
বিজ্ঞাপন
বুধবার (৪ মার্চ) একদিনে ২৫টি ফ্লাইট বাতিল হওয়ায় চলতি পাঁচ দিনের মধ্যে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিজ্ঞাপন
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি (শারজাহ), এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।
এর পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা করেছে, আগামী ৫ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতের সব ফ্লাইট বাতিল থাকবে।








