Logo

এবার ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১৪:৩০
এবার ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না
ছবি: সংগৃহীত

এই বছর জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের কোনো স্থানে আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ সিদ্ধান্ত কৃচ্ছ্রসাধনের উদ্যোগের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যাতে জ্বালানি সংরক্ষণ ও দক্ষ ব্যবহার নিশ্চিত করা যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD