Logo

বগুড়া ও শেরপুরে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১৭:৫৭
বগুড়া ও শেরপুরে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য আসনের নির্বাচন ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ কারণে ওই দুই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

বিজ্ঞাপন

নির্বাচনী কার্যক্রমের স্বচ্ছতা ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করতে ভোটগ্রহণের দিন ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনী এলাকার সব অফিস, প্রতিষ্ঠান এবং সংস্থায় ছুটি ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD