Logo

ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করলেন জাইমা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১৯:৪৬
ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করলেন জাইমা রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন ভিভিআইপি লাউঞ্জ থেকে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার (৩০ মার্চ) বিকেল তিনটায় অধিবেশন শুরু হলে তিনি সংসদ ভবনের ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করে প্রথম সারিতে বসেন।

বিজ্ঞাপন

অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলাকালে জাইমা রহমানকে মনোযোগ সহকারে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায়। একইসঙ্গে তিনি ল্যাপটপে কাজও করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার দিনও তিনি তার মা জোবাইদা রহমানের সঙ্গে ভিভিআইপি লাউঞ্জে উপস্থিত থেকে সংসদের কার্যক্রম দেখেছিলেন।

বিজ্ঞাপন

জাইমা রহমানের এমন উপস্থিতি সংসদ কার্যক্রমের প্রতি তার আগ্রহ ও সম্পৃক্ততার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD