Logo

ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ, প্রথম ধাপে পাবেন যারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল, ২০২৬, ১৫:২৬
ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ, প্রথম ধাপে পাবেন যারা
ছবি: সংগৃহীত

জনগণকে ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় আনতে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী জানান, ই-হেলথ কার্ড সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থার আওতায় এই কার্ড বিতরণ শুরু করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ই-হেলথ কার্ডটি ইলেকট্রনিক রোগী ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে। প্রাথমিকভাবে নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীর জনগণকে এই কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

একই অধিবেশনে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা ও শিক্ষাদানের মান উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার এই বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD