বনানীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডে অবস্থিত ১১তলা ভবনটির ওপরের তলায় এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের ১১ তলায় থাকা একটি কাপড়ের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ইউনিটগুলো পাঠানো হয়। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।








