জ্বালানি সহযোগিতা নিয়ে রুশ দূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জ্বালানি খাতে সহযোগিতা জোরদারসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ঢাকাস্থ রুশ দূতাবাস জানায়, আলোচনায় দুই দেশের বিদ্যমান সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালুর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।








