Logo

জ্বালানির দোহাই দিয়ে পণ্যের দাম বাড়ানো যাবে না: বাণিজ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মে, ২০২৬, ১৭:০৩
জ্বালানির দোহাই দিয়ে পণ্যের দাম বাড়ানো যাবে না: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার পরিস্থিতির ওপর সরকারের কঠোর নজরদারি থাকবে বলেও তিনি সতর্ক করেন।

বিজ্ঞাপন

শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। বাজারে কেউ কৃত্রিম প্রভাব তৈরির চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় যে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে, তা সাময়িক। পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, বন্দর ব্যবস্থার উন্নয়ন ছাড়া সরবরাহ ব্যয় কমানো সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চুক্তির কোনো ধারা দেশের স্বার্থবিরোধী হলে তা সংশোধনের সুযোগ রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD