Logo

রাষ্ট্রপতির বিদেশ সফর ও দেশে ফেরার প্রটোকল পরিবর্তন করলো সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ১৯:১১
রাষ্ট্রপতির বিদেশ সফর ও দেশে ফেরার প্রটোকল পরিবর্তন করলো সরকার
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির বিদেশ সফর এবং দেশে প্রত্যাবর্তনের সময় অনুসরণীয় রাষ্ট্রীয় প্রটোকলে নতুন পরিবর্তন এনেছে সরকার। এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের সংখ্যা আগের তুলনায় কমানো হয়েছে।

বিজ্ঞাপন

গত ৪ মে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ নির্দেশনার বিষয়টি জানানো হয়। সেখানে রাষ্ট্রপতির সফরকালীন রাষ্ট্রাচার বিষয়ে নতুন কাঠামোর কথা উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রপতি বিদেশে যাত্রা কিংবা দেশে ফিরে এলে বিমানবন্দরে সর্বোচ্চ সাতজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। তারা হলেন— মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, সংশ্লিষ্ট দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।

বিজ্ঞাপন

এর আগে ২০১৭ সালের ১৬ মে রাষ্ট্রপতির বিদেশ সফর ও প্রত্যাবর্তন সংক্রান্ত রাষ্ট্রাচার বিষয়ে সর্বশেষ নির্দেশনা জারি করা হয়েছিল। সে সময়ের নীতিমালায় বিমানবন্দরে ১৩ জন কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনা হলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD