Logo

আজ বিশ্ব মা দিবস

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৬, ১২:৫১
আজ বিশ্ব মা দিবস
ছবি: সংগৃহীত

আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছর ১০ মে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস।

বিজ্ঞাপন

‘মা’—মাত্র একটি শব্দ, কিন্তু এর মধ্যেই জড়িয়ে আছে ভালোবাসা, মমতা, ত্যাগ ও নিঃস্বার্থ স্নেহের অসীম অনুভূতি। সন্তানের জীবনে মা শুধু একজন অভিভাবক নন; তিনি প্রথম শিক্ষক, প্রথম আশ্রয় এবং সবচেয়ে নিরাপদ ঠিকানা।

মা দিবসের আধুনিক উদযাপনের সূচনা যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে আনা জার্ভিস তার মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম এ দিবস পালন করেন। পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে এ উপলক্ষে সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক আয়োজন করা হয়। কেউ মাকে ফুল দেন, কেউ উপহার দিয়ে ভালোবাসা জানান, আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে স্মৃতিচারণ করেন।

তবে অনেকের মতে, মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য একটি নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই। প্রতিদিনের আচরণে সম্মান, যত্ন ও কৃতজ্ঞতা প্রকাশই মায়ের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD