Logo

চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুন, ২০২৬, ১৭:১১
চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার পথে যাত্রা করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

চীনে অবস্থানকালে প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি চিয়াংসহ শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD