‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বিজ্ঞাপন
তিন দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট এবং কর্মসূচির আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
বিজ্ঞাপন
এ ছাড়া অনুষ্ঠানে নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী, শিল্পীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।








