তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন

তিস্তা নদী–সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই তিস্তা প্রকল্পে কাজ করতে আগ্রহী চীন এবং এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে আয়োজিত এ সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়েও বক্তব্য দেন।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী তিস্তা প্রকল্পে কাজ করবে চীন। এ বিষয়ে তাদের অবস্থান আগের মতোই রয়েছে এবং এতে কোনো পরিবর্তন হয়নি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে চীন। এ প্রকল্পের বাইরে অন্য কোনো বিষয় তাদের বিবেচনায় নেই।








