Logo

আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ১৯:১২
আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখির বরাতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়েছে। বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানো গেলে দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন এবং দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা জোরদারের উদ্যোগ উভয় দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD