Logo

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল ইরান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই, ২০২৬, ২০:৫৭
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

বিজ্ঞাপন

রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ এ কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন রাষ্ট্রদূত। এ সময় উভয়পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছে।

খামেনির মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতির ওপর জোর দেন।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সংলাপ ও কূটনীতির গুরুত্ব তুলে ধরে খ‌লিলুর রহমান ব‌লেন, আঞ্চলিক শান্তি এই অঞ্চল এবং এর বাইরের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য। উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD