শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত শেষ হয়েছে এবং চার্জশিটও দেওয়া হয়েছে। এখন বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বিজ্ঞাপন
রবিবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার দাবির পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি সংশ্লিষ্টদের মামলা করার উদ্যোগ নিতে বলেছিলেন। এরপর তথ্য সংগ্রহ, তদন্ত এবং চার্জশিট দাখিলের কাজ হয়েছে। এখন মামলার বিচারও হবে।
তিনি আরও বলেন, দেশে ইসলামবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। ধর্মপ্রাণ মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষ যেন তাদের অধিকার যথাযথভাবে পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাবে।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এবং অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।








