Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট, ২০২৬, ১৪:০৫
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। বৈঠকে বাংলাদেশে ডিজিটাল কমার্সের সম্প্রসারণ, অনলাইন লেনদেনের নিরাপত্তা এবং দেশের ডিজিটাল রূপান্তর আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন স্টিফেন কারপিন।

সাক্ষাৎকালে বাংলাদেশে ডিজিটাল কমার্সের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ ও কার্যকর করার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট নিরাপত্তা আরও শক্তিশালী করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বিজ্ঞাপন

বাংলাদেশের সামগ্রিক ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

স্টিফেন কারপিন তিন দিনের সফরে সোমবার (১০ আগস্ট) বাংলাদেশে আসেন। সফরকালে তিনি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ও বাণিজ্যিক খাতের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্টিফেন কারপিনের বাংলাদেশ সফর ১২ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। তার সঙ্গে সফরে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আরও বিস্তার, নিরাপদ লেনদেন এবং ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD