সৌদি সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান

সৌদি আরব সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর কাছে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আমন্ত্রণের বিষয়ে তিনি জানান, সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
সৌদি রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র হস্তান্তরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের সম্ভাবনার বিষয়টিও সামনে এসেছে।








