Logo

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, ১৯:৪০
সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ
ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ, সংস্কার, অর্জন ও সীমাবদ্ধতা তুলে ধরে একটি ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ই-বুক প্রকাশের বিষয়টি জানানো হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনার নীতিতে গুরুত্ব দিচ্ছে। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে—এই বিবেচনা থেকেই প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য একত্র করে ই-বুকটি প্রকাশ করা হয়েছে।

ই-বুকে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ছয় মাসে নেওয়া বিভিন্ন উদ্যোগ, সংস্কার কার্যক্রম ও অর্জনের তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে যেসব ক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়নি বা সীমাবদ্ধতা রয়েছে, সেসব বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রথম ছয় মাসের কার্যক্রম এক জায়গায়

ই-বুকটিতে সরকারের প্রথম ১৮০ দিনের উল্লেখযোগ্য কার্যক্রমের তথ্যনির্ভর চিত্র তুলে ধরা হয়েছে। এতে অর্থনীতি, সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, সুশাসন, জনকল্যাণ ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন উদ্যোগের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব তথ্য প্রকাশের মাধ্যমে জনগণ সরকারের কাজের অগ্রগতি সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে সরকারের সাফল্যের পাশাপাশি সীমাবদ্ধতাগুলোও মূল্যায়নের সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

ভবিষ্যৎ পথচলার ভিত্তি

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে প্রকাশিত ই-বুকটিকে শুধু সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের বিবরণ হিসেবে দেখছে না সরকার। এটিকে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ও অগ্রগতির ভিত্তি হিসেবেও তুলে ধরা হয়েছে।

প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী, পরিবর্তনশীল বাংলাদেশের অগ্রযাত্রায় সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমের এই সংকলন একটি প্রামাণ্য দলিল হিসেবে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সরকারের কার্যক্রম সম্পর্কে জনসাধারণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD