জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) কর্তব্যরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে নৌবাহিনী ট্রোম্যান খীসার মৃত্যুর খবর নিশ্চিত করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাহিনী।
নৌবাহিনী বলেছে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে ট্রোম্যান খীসার আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবময় অবদানের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।








