Logo

মদিনায় হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৬
মদিনায় হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে নববীসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না বলেও উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টার প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD