সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলা এবং পরিস্থিতিসংশ্লিষ্ট ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে একটি অতি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে চলমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বাংলাদেশি নাগরিকদের বিরত থাকতে হবে। দূতাবাস জানিয়েছে, চলমান পরিস্থিতি সম্পর্কে তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শান্তিভঙ্গের অপরাধ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ পরিপ্রেক্ষিতে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এসব উপাদান মুঠোফোনে সংরক্ষণ এবং অন্যদের সঙ্গে আদান-প্রদান থেকেও সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।
বিজ্ঞাপন
যেকোনো প্রয়োজনে বা তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো—
শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫
পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬
বিজ্ঞাপন
ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত নম্বর: ৮০০১০০০১২৮
মৃত্যুসংক্রান্ত হটলাইন নম্বর: +৯৬৬৫৭০২১২১৮০
এছাড়া, নিয়মিত হালনাগাদ তথ্য পেতে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পেজটির লিংক: https://www.facebook.com/bdembassyriyadh
বিজ্ঞাপন








