Logo

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৩, ০৬:৩৪
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি
ছবি: সংগৃহীত

বিকেলে ভুটানের রাজধানী থিম্পু থেকে ব্যাংককে যাওয়ার পথে তিনি এই যাত্রাবিরতিতে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

বিজ্ঞাপন

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন। 

রবিবার (৯ জুলাই) বিকেলে ভুটানের রাজধানী থিম্পু থেকে ব্যাংককে যাওয়ার পথে  তিনি এই যাত্রাবিরতিতে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় তাকে বাংলাদেশের পক্ষে অভ্যর্থনা জানান তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিজ্ঞাপন

এ সময় ভুটানের রাজা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। 

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD