Logo

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৩ এপ্রিল, ২০২৪, ২০:৪৯
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু
ছবি: সংগৃহীত

ঈদ যাত্রায় অগ্রিম ফিরতি টিকিট বিক্রি আজ বুধবার থেকে শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত

বিজ্ঞাপন

ঈদ যাত্রায় অগ্রিম ফিরতি টিকিট বিক্রি আজ বুধবার থেকে শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এমনটাই জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেয়া কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট ভোগান্তিবিহীন কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD