Logo

ভারতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ শিশুর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৪, ২১:১৭
ভারতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

খবর পেয়ে দমকল বাহিনীর ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন।

রবিবার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

দিল্লি ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ মে) স্থানীয় সময় রাত ১১টা ৩২ মিনিটের দিকে পূর্ব দিল্লির এক “বেবি কেয়ার সেন্টারে” অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

কর্মকর্তারা জানায়,  ৫  শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধার হওয়া শিশুদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অবশ্য আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

একইদিনে শনিবার (২৫ মে) গুজরাটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জন মারা গেছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতদের জন্য প্রার্থনা। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার জন্য কাজ করছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD