Logo

টসে জিতে ভারতকে ব্যাটে পাঠালো পাকিস্তান

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৪, ০৭:০১
টসে জিতে ভারতকে ব্যাটে পাঠালো পাকিস্তান
ছবি: সংগৃহীত

মাঠে সর্বোচ্চটা উজাড় করে দিতে চায় বাবর আজমরা।

বিজ্ঞাপন

বিশ্বকাপের নবম আসরে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভারত আর হেরে বিপর্যস্ত পাকিস্তান। তারপরও প্রতিবেশী দেশটার বিপক্ষে বরাবরের মতো মাঠে সর্বোচ্চটা উজাড় করে দিতে চায় বাবর আজমরা।

রোববার (৮ জুন) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তান দ্বৈরথ ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ। দুই দেশের বৈরী সম্পর্কের মতো ২২ গজেও তার উত্তাপ। দ্বিপাক্ষিক সফর বন্ধ থাকায় পাক-ভারত লড়াই এখন আরও বেশি আকাঙ্ক্ষিত। বিশ্বকাপে বরাবরের মতো এবারও আগ্রহের কেন্দ্রে পাক-ভারত মহারণ। 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD