Logo

মুন্সীগঞ্জে অটোচালককে হত্যার ঘটনায় চারজনকে আটক

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২১
মুন্সীগঞ্জে অটোচালককে হত্যার ঘটনায় চারজনকে আটক
ছবি প্রতিনিধি।

মুন্সীগঞ্জে অটোচালক শাকিল (২৪) হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে নিখোঁজ হন অটোচালক শাকিল (২৪)। নিখোঁজের ২০ দিন পর পৌরসভার রমজানবেগ এলাকার কাশবন থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানায়, মূল অভিযুক্ত শরীফ সুলতান আফসু জুয়া খেলার সময় ফুফাতো ভাইয়ের কাছ থেকে ২৫ হাজার টাকা ধার নেয়। টাকা ফেরত চাওয়ায় অপমানিত হয়ে বন্ধুদের সঙ্গে অটো ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, পূর্বপরিচিত চালক শাকিলকে ঘুরতে যাওয়ার কথা বলে অটো ভাড়া নেয় তারা। পরে পৌরসভার গুচ্ছগ্রাম এলাকায় সময় কাটানোর পর অন্ধকার হলে গলায় মাফলাট পেঁচিয়ে তাকে হত্যা করে।

বিজ্ঞাপন

পরে অটোরিকশাটির যন্ত্রাংশ খুলে ২০ হাজার টাকায় বিক্রি করা হয় এবং নিহতের মোবাইল ফোন ২ হাজার টাকায় বিক্রি করা হয় বলেও জানায় তিনি।

এ ঘটনায় আফসু ছাড়াও রাজন শেখ, ইমরান সরকার ও ইউসুফ গাজী নামের আরও তিনজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সুপার।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD